আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ॥
আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দু’টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি দেখা গেছে।
শনিবার (৬ জুলাই) সকাল ৮টায় আড়াইহাজার সদর ও গোপালদী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের প্রচুর উপস্থিতি রয়েছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, ভোটগ্রহণ চলছে ধীরগতিতে। এতে ভোটারদের মধ্যে দেখা গেছে ক্ষোভ। বেশ কয়েকজন নারী ভোটার ভোট নিতে দেরি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটারদের চাপ বেশি থাকায় একটু দেরি হচ্ছে।
আড়াইহাজার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামরানীচর ফোরকানিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ভিড় থাকলেও ভোটগ্রহণ হচ্ছে দেরি করে।
কামরানীচর ফোরকানিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হক জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩৪৫ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত আড়াইশ’ ভোট কাস্ট হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে এ কেন্দ্রে ভোট দিতে আসা ৭০ বছরের সোনাবান বিবি বলেন, ‘‘দুই ঘণ্টা ধরে বসে আছি। কিন্তু এখনও ভোট দিতে পারলাম না।’’
সকাল সাড়ে ৯টায় আড়াইহাজার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের রেমানুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে একটু ধীরগতি ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত মাত্র ৫০টি ভোট কাস্ট হয়েছে।
উল্লেখ্য, আড়াইহাজার পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৭ হাজার ১৩৭ জন। গোপালদী পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৫২৩ জন।
আড়াইহাজারে ২ পৌরসভার ভোটগ্রহণে ধীরগতি
আপডেট :July 6, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
