জেলা প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে আবারো রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে উপজেলার নামজারি অফিসের জানালার কাচ ভেঙে দেওয়া আগুনে পুড়ে গেছে শতাধিক নথিপত্র।
এর আগে ২৬ জুন ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ারের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় ওই কক্ষে থাকা ১৩টি রেকর্ড বইসহ ৪০টি পরচা।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, শনিবার ভোরে উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারীর কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে আসে।
এসময় ভূমি অফিস বন্ধ থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ওই কক্ষের জানালা দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভায় স্থানীয়রা। আগুনে ওই কক্ষে থাকা চেয়ার, টেবিলসহ প্রায় শতাধিক নথিপত্র পুড়ে গেছে। এর আগেও একইভাবে দুর্বৃত্তরা ভূমি অফিসে আগুন দিয়েছিল।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) অফিসে গত বৃহস্পতিবার একটি মিস কেসের মামলা ওঠে। ওই মামলা নিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।
তবে অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সোনারগাঁও ভূমি অফিসে আবারো অগ্নিকাণ্ড
আপডেট :July 6, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
