Skip to content

শ্রীপুরে গাড়ি চাপায় এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস কুমার জানান, শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল বেপারীপাড়া গ্রামের আরফান আলী পুত্র।

ফকরুলের চাচাত শ্যালক দেলোয়ার হোসেন বলেন, কয়েক বছর আগে তার বোন নাসরিনের সঙ্গে পারিবারিকভাবে ফখরুলের বিয়ে হয় ও ফখরুল বেকার থাকায় বিয়ের পর স্বামী-স্ত্রী মধ্যে কলহ শুরু হয়। দীর্ঘদিন তারা আলাদাও ছিল।

সম্প্রতি ফকরুল কাজ করার প্রতিশ্রুতি দিলে ২/৩মাস আগে তাদের মধ্যে বনিবনা হয়। পরে কাজের সন্ধানে গাজীপুর এসে স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে ফকরুল।”

তিনি বলেন, ফকরুল স্থানীয় একটি দোকানে দৈনিক মজুরিতে কাজে যোগ দেয়। সোমবার সকালে কাজে যাওয়ার জন্য বের হয়। পরে তার সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পান।

এসআই হরিদাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই ফখরুলের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫