Skip to content

গাজীপুরে অবৈধ ক্যাবল ব্যবসায়িকে জরিমানা, মালামাল জব্দ

ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলা বাজার এলাকায় সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে এক ক্যাবল ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন স্থানীয় ইমন ক্যাবল নেটওয়ার্ক এর মালিককে ওই জরিমানা আদায় করেন ও মালামাল জব্দ করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, কোন অনুমতি বা লাইসেন্স না নিয়ে ইমন ক্যাবল নেটওয়ার্ক মালিক ইমন হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্টার গ্রুপের বিভিন্ন চ্যানেল চালিয়ে আসছেন। সোমবার দুপুরে ইমন ক্যাবল নেটওয়ার্কের অফিসে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ইমনের বিরুদ্ধে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ সনের আইনে এ জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫