Skip to content

স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে দেশে স্ত্রী অন্তঃসত্ত্বা‍!

স্বামী দীর্ঘ দিন থেকে রয়েছে বিদেশে অথচ স্ত্রী দেড় মাসের অন্তঃসত্ত্বা! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।জানা গেছে, মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে

দৈহিক সম্পর্ক করে মুন্না আকন (২১) নামে এক যুবক। এতে করে ওই নারী দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের এক সৌদী প্রবাসীর

স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে হোগলপাতিয়া গ্রামের শামীম আকনের ছেলে মুন্না আকন (২১) বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন আগে প্রবাসীর স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক

জানায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।এ ব্যাপারে প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, আমার মেয়ের স্বামী রয়েছে বিদেশে। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে লম্পট মুন্না। তাই আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আমরা মুন্নার বিচার চাই।তবে অভিযুক্ত মুন্নার সাথে

যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যহৃত মোবাইল ফোনও বন্ধ।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, অন্তঃসত্ত্বা ওই মেয়েটির স্বামীর বাড়ি কালকিনি উপজেলায়। কিন্তু ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদরে মেয়েটির বাবার বাড়িতে। যেহেতু ঘটনাটি আমাদের থানার আওতায় ঘটেনি। তাই আমরা বিস্তারিত বলতে পারছি না। আপনারা মাদারীপুর সদর মডেল থানায় যোগাযোগ করুন।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন ঘটনা সম্পর্কে আমার জানা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫