Skip to content

কাপাসিয়ায় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখার উদ্বোধন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আধুনিক ব্যাংকিং সুবিধা, উন্নত প্রযুক্তি ও গ্রাহক সেবার নিশ্চয়তা নিয়ে কাপাসিয়ার ফুলবাড়িয়া ইউনুস আলী মার্কেটে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সেন্টার এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক কাপাসিয়া শাখার আওতায় এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

এমটিবি’র ফুলবাড়িয়া এজেন্ট ব্যাংকিং সেন্টারের স্বত্তাধিকারী এজেন্ট মাস্টার মামুন আলম খানের সভাপতিত্বে ও সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, এমটিবি’র কাপাসিয়া শাখার ম্যানেজার মোঃ শাহীনুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব দৌলত হোসেন খান, বিশিষ্ট ব্যাংকার মজিবুর রহমান হিরণ, ব্যাংকার তাজউদ্দীন আহমদ, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল আজিজ, মাস্টার আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক সাবিনা ইয়াছমিন, মোতাহার হোসেন আকন্দ, সুলতান উদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫