Skip to content

শ্রীপুর পুকুরে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাবিনা আক্তার (২২)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজাবাড়ী বাজার অগ্রণী ব্যাংকের পেছনের একটি পুকুরের পাকা খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাবিনা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জোঁকা গ্রামের লাল মিয়ার মেয়ে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই পুকুরে নারীর ভাসমান মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ নারীর মরদেহ উদ্ধার করে। রড-সিমেন্টের পাকা খুঁটির সঙ্গে নারীকে হাত-পা বেঁেধ পুকুরে ফেলে রাখা হয়েছিল।
নিহতের খালা ছোলেমা বেগম জানান, সাবিনা তিন বছর আগে গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সেখান থেকে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার আকতার হোসেনের পুত্র নাহিদের সঙ্গে পরিচয় ও পরে বিয়ে হয়। এর পর থেকে নাহিদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি।

পরে সাবিনা শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের শারমিন টেক্সটাইল লিমিটেডে শ্রমিকের চাকরি নেয় ও সূর্য নারায়ণ পুর গ্রামের কামাল হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। বিবাহিত জীবনে তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

সাবিনা আক্তার ২-৩ জন ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলফোনে কথা বলতেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছেলেদের একজন মোটরসাইকেলে সাবিনা আক্তারকে তার ভাড়া বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। এর পর সাবিনা নিখোঁজ ছিলেন।

আজ বৃহস্পতিবার একটি পুকুরে তার মরদেহের খোঁজ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় তারা কোনো সাধারণ ডায়েরি করেনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন জানান, যেহেতু পাকা খুঁটির সঙ্গে নিহতের মরদেহ বাঁধা ছিল, তাই ধারণা করা হচ্ছে-তাকে হত্যা করে ঘাতক পুকুরে খুঁটির সঙ্গে মরদেহ বেঁধে রাখে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫