স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে ট্রাক ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন।
বৃহস্পতিবার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের সীলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বান্ধাখোলা এলাকার রাম জয় চন্দ্র দাসের পুত্র মাছ ব্যবসায়ী সুভাশ চন্দ্র দাস (৪৫) ও লেগুনার হেলপার এমদাদুল হক বাদল (৩০)।
টঙ্গী পূর্ব থানার এসআই সোহরাব হোসেন এবং স্থানীয়রা জানান, মাছ নিয়ে কয়েক জন মাছ ব্যবসায়ী লেগুনাযোগে কালীগঞ্জ যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে লেগুনাটি সীলমুন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী সুভাশ চন্দ্র দাস মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লেগুনার হেলপার বাদলকে মৃত ঘোষণা করেন। আহত ৮জনকে চিকিৎসা দেওয়া হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল মর্গে পাঠানো হবে।
