স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে রেলগেট এলাকা থেকে ২৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, দেলোয়ারা ও জোবেদা নামে দুই নারী দুটি বোতল নিয়ে এসে কর্তব্যরত পুলিশকে দেখান। বোতলগুলো কোথায় পেয়েছেন পুলিশের এমন প্রশ্নের জবাবে তারা বলেন টোকাইরা তাদের কাছে বোতল দুটি বিক্রি করেছে। পরে তারা এগুলো অবরোধে দায়িত্ব পালনরত রামপুরা থানা পুলিশকে দেখান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ পেট্রোল বোমাগুলো উদ্ধার করে।
মতিঝিল জোনের পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিক বলেন, বড় ধরনের নাশকতার জন্যই বোমাগুলো তৈরি করা হয়েছে।
মতিঝিল জোনের পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিক বলেন, বড় ধরনের নাশকতার জন্যই বোমাগুলো তৈরি করা হয়েছে।
মালিবাগ এলাকা থেকে ২৩টি পেট্রোল বোমা উদ্ধার
আপডেট :December 5, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
