Skip to content

কাপাসিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে কাপাসিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সোমবার কাপাসিয়া থানার মোড়ে এ শাখা উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপাসিয়া শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরি। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সহ বিভিন্ন বিভাগের প্রধান শাখা ব্যবস্থাপক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের উপদেষ্টা কবির মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাস, বাজার কমিটির সভাপতি মোঃ আলী বধু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কামাল হোসেন, সমীর বণিক, শেখ সফিউদ্দিন জিন্নাহ, সবুজ, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, শামীম শিকদার প্রমুখ।

বক্তব্যে চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, এনআরবি গ্লোবাল ব্যাংক এ বছর ৫টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা এবং চলমান সালের মধ্যে ১৫টি শাখা ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫