Skip to content

কালিয়াকৈরে ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ কালিয়াকৈর থানা ফকিরচালাগামী ইটের সলিং রাস্তা থেকে ৫৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুলাই (রবিবার) গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমের নির্দেশে ওসি ডিবি মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোজাম্মেল হকের নেতৃত্বে কালিয়াকৈর থানাধীন ফকিরচালা সাকিনে রায়েরচালা হইতে ফকিরেরচালাগামী ইটের সলিং রাস্তার পাশের্^ আফছারের বসতবাড়ীর পিছনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ নজরুল ইসলাম (৩৩) গাজীপুর জেলা কালিয়াকৈর থানা ফকিরচালা এলাকার মোঃ আবু সাইদের পুত্র। আটকের সময় নজরুলের দখল থেকে ৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এসআই বিজন বৈদ্য বাদী হয়ে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা নং-০৫, তারিখ-০৫/০৮/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫