স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন সরকারের ১৬তম শাহাদৎ বার্ষিকীতে শনিবার দুপুরে তাঁর নিজ বাড়ীতে আলোচলা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, নিহত জালালের বাবা আমজাদ হোসেন সরকার, যুবলীগের সহ সভাপতি সোহরাব হোসেন, ফখরুল সিকদার, জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু প্রমুখ।
উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৭ আগস্ট কাপাসিয়া উপজেলার বলখেলা বাজার সংলগ্ন মাঠ প্রকাশ্যে উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন সরকারকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। পরে ২০০৪ সালের ২৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দেন। মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়। নিহত জালাল উদ্দিন সরকারের বাবা আমজাদ হোসেন সরকার মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং দ্রুত এই রায় কার্যকরের দাবি জানান।
