Skip to content

শুক্রবার গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার ॥ ফাঁসিতে ঝুলিয়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করায় শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকরের পর সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

একই সঙ্গে ফাঁসি কার্যকরের প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

এছাড়াও শনিবার দোয়া দিবস ও সোমবার বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে উত্তর গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সকল স্তরের মুসলিদের এতে অংশ নেয়ার জন্য মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ও সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫