Skip to content

কালিয়াকৈরে চোলাইমদসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর থানাধীন যুগীরচালা এলাকা থেকে ২০লিটার চোলাইমদ সহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১ কালিয়াকৈর থানাধীন যুগীরচালা সাকিনস্থ জনৈক নান্টু বমর্ণের বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদসহ দুই ব্যক্তিকে আটক করে। আটকৃত শ্রী কৃষ্ণ বর্মণ (২৫) যুগীরচালা এলাকার শ্রী নান্টু চন্দ্র বর্মণের পুত্র ও মৃত নাগর চন্দ্র বর্মণের পুত্র শ্রী শীতল চন্দ্র বর্মণ। আটকের সময় তাদের কাছে ২০লিটার চোলাইমদ ও ২টি মোবাইল ফোন পাওয়া যায়। চোলাইমদসহ আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর ব্যবস্থা চলমান রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫