Skip to content

চুমুর ছবি ভাইরালের পর বিয়ের ছবি প্রকাশ করলেন নেহা

বিনোদন ডেস্ক ॥
বছরের শুরুতেই শার্দুল ব্যাসের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে ছবি তুলেছিলেন নেহ পেনসে। বিগবসের প্রাক্তন এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে সেই ছবি প্রকাশও করেন। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে আলোচনা সমালোচনায় মেনেছিলো অনেকেই।

এরপর একের পর এক চমক দিয়েই চলেছেন নেহা। শার্দুলের সঙ্গে আংটি বদলের অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন, নিজের বিয়ের অনুষ্ঠানের নাচের ভিডিও প্রকাশ করেছেন। এবার বিয়ের ছবি প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি বন্ধু শার্দুলকে বিয়ে করেছেন নেহা পেনসে। মারাঠি রীতি নীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শাড়িতে পরে, খোঁপায় ফুল গুজে, নাকে মারাঠি নোলক পরে বিয়ের আসরে বসেছিলেন তিনি। তার স্বামীর শার্দুল ব্যাস পরেছিলেন পাঞ্জাবি-ধুতি।

গ্রহ পুজো করে শুরু হয় নেহার বিয়ের অনুষ্ঠান। এরপর শার্দুল ব্য়াসের সঙ্গে পরপর মেহন্দি এবং সঙ্গীতে হাসি মুখে হাজির হন অভিনেত্রী। নিজের বিয়েতে জনপ্রিয় পাঞ্জাবি গানের সঙ্গে নাচতে দেখা য়ায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে। নেহার সঙ্গে তাল মিলিয়ে ওই অনুষ্ঠানে নাচতে দেখা যায় শার্দুল ব্যাসকেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫