Skip to content

কালিয়াকৈরে পৌর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা চন্দ্রা গেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান ইয়াসিন, সানোয়ার সরকার, শরিফ মন্ডল প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সকল পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহল্লা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, পৌর মহিলা আওয়ামীলীগ এবং যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫