Skip to content

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগদিতে এসে ২ মুসল্লি নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়া পথে গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বুধবার রাতে ট্রেন ও কাভার্ডভ্যানের ধাক্কায় তারা নিহত হন। নিহতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি এলাকার মো: গুলজার (৪৫) ও নরসিংদীর বেলাবো উপজেলার বীর বাগদে এলাকার আব্দুর রহমান (৫৫)। ৫৫তম বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে যাওয়ার পথে বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: রফিকুল ইসলাম বলেন, গুলজার ও তার সঙ্গীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে যাচ্ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে টঙ্গী স্টেশনে নামেন তারা। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ধাক্কায় আহত হন গুলজার। সঙ্গীরা তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার মো: মনজুর রহমান বলেন, আব্দুর রহমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে যাচ্ছিলেন। বুধবার রাত ১১টার দিকে টঙ্গীর মন্নুগড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫