Skip to content

নতুন ইন্ডিয়ান আইডল সানি হিন্দুস্তানি

বিনোদন ডেস্ক ॥
ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত ভীষণ জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১১ এর চ্যাম্পিয়ন হয়েছেন সানি হিন্দুস্তানি।

রোববার রাতে গ্র্যান্ড ফাইনাল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে সানি পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি টাটা গাড়ি। এছাড়া টি-সিরিজের নতুন সিনেমায় প্লেব্যাক করার সুযোগ।

আসরে দ্বিতীয় সেরা হয়েছেন লাতুরের রোহিত রাউত ও তৃতীয় হয়েছেন বাঁকুড়ার মেয়ে অঙ্কনা মুখার্জি। তারা পেয়েছেন পাঁচ লাখ রুপি করে।

এছাড়া মুর্শিদাবাদের অদ্রিজ ঘোষ ও অমৃতসরের রিধাম কল্যাণ ছিলেন সেরা পাঁচে। তার পেয়েছেন তিন লাখ রুপি করে।

প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী নেহা কাক্কর, আদিত্য নারায়ণ ও অভিনেতা আয়ুষ্মান খুরানা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫