Skip to content

না ফেরার দেশে কাপাসিয়া কলেজের সাবেক জিএস বেলায়েত

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা মোঃ বেলায়েত হোসেন সিকদার (৪২) চলে গেলেন না ফেরার দেশে।

গত বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি তরগাঁও গ্রামের মোঃ আরমান সিকদারের পুত্র। তিনি মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী ও দুইপুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

গতকাল শুক্রবার মরহুমের জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বেলায়েত হোসেন সিকদারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহিদুল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযুবুর রহমান সিকদার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫