Skip to content

চাকরি দেয়ার নামে টাকা নিতেন তিনি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী থেকে শাহ আলম (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। রোববার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ভুয়া নিয়োগপত্র ও একাধিক ব্যক্তির সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শুভ মন্ডল জানান, আটক ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মুলবাড়ি গ্রামের আব্দুল বারি তরফদারের পুত্র।

টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, শাহ আলম নিজকে সেনা সদস্য পরিচয় দিতো এবং বিভিন্ন জেলা থেকে সেনাবাহিনীতে বিভিন্ন পদে লোক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫