Skip to content

অবশেষে পোশাক কারখানাও বন্ধ

স্টাফ রিপোর্টার ॥
অবশেষে পোশাক কারখানাও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সদস্য পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সদস্যদের প্রতি বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে।
একই সাথে বিজিএমইএর সকল সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিক ভাইবোনদের মার্চ মাসের মজুরি প্রদানেরও অনুরোধ জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫