Skip to content

ধর্মের টানে অভিনয় ছেড়ে দিলেন সুজানা

বিনোদন ডেস্ক ॥
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত।

বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন।

এবার নতুন খবর হলো অভিনয় শোবিজ জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন লাক্স ফটো-সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ ছেলে ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা। গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জানান তিনি।

সুজানা বলেন, ‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।’

উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫