মোঃ আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে করোনা ভাইরাসের কারনে সারা দেশের নেয় কালীগঞ্জ পৌরসভা রেড জোনে থাকায় কর্মহীন হয়ে পড়েছে দিন আনে দিন খায় মানুষ গুলো। এ সকল কর্মহীন হয়ে পড়া ২৭ জন দরিদ্র পরিবারের মাঝে নিজেস্ব অর্থায়ন থেকে নগত ১ লাখ ৬৬ হাজার টাকা বিতরণ করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
শনিবার (২৭ জুন ) গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী এলাকার করোনা ভাইরাসে অসচ্ছলতা দুর করার লক্ষ্যে অসহায় ২৭জন কর্মহীন মানুষের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণ কালে মেহের আফরোজ চুমকি বলেন, আমার বাবা শহীদ ময়েজউদ্দিন আহমেদ সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত একজন কর্মী হিসেবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হয়ে কাজ করে গেছেন। আমিও চেষ্ঠা করে যাচ্ছি বাবার মত করে বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে অসহায়, দুস্থ ও সহায় সম্বলহীন মানুষের জন্য কাজ করতে। বাবাই আমাকে শিখিয়েছেন মানুষের বিপদে কিভাবে সাহায্যের হাত বাড়াতে হয়। আজ তিনি বেঁচে নেই। কিন্তু তার আদর্শ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিবলী সাদিক, কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
