Skip to content

বাংলাতেও হবে এবার হজের খুতবা

অনলাইন ডেস্ক ॥
চলতি বছর বাংলা-সহ আরও ৫টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা। গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা শোনা যাবে।

মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, আরবি ছাড়াও এ বছর ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে এ বছর আগের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় জানানো হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী বশেষ শর্তে এবার মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারী প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটি বসবাসকারী সব দেশের নাগরিকদের এবারের হজে সীমিত আকারে অংশগ্রহণের অনুমতি দেবে।

মহামারি করোনা ভাইরাস যেন হজের সময় কারও মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন সৌদি সরকার। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫