Skip to content

ঠাকুরগাঁও এর এমপি দবিরুল ইসলামের করোনা পজিটিভ

স্টাফ রিপোর্টার ॥
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, তার শরীরে কয়েক দিন আগে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার রাতে ল্যাব থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। সিভিল সার্জন ডা. মাহফুজ বলেন, কোভিড-১৯ শনাক্তের পর তিনি বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫