Skip to content

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥
কুয়েতের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার জেলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বিভাগের বরাতে খবরে বলা হয়, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল ওই মা ও মেয়ে থাকতেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫