Skip to content

ব্রেইন ক্যান্সারে আক্রান্ত স্টোকসের বাবা

স্পোর্টস ডেস্ক ॥
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলার পর হুট করেই জাতীয় দল থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ও সহ-অধিনায়ক বেন স্টোকস। ব্যক্তিগত অনিবার্য কারণবশত স্টোকসকে ছুটি দেয়ার কথা জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার ফলে সিরিজের শেষ দুই টেস্ট খেলতে পারেননি তিনি।

তখনই জানা গিয়েছিল, নিজের পরিবারের সঙ্গে দেখা করতে নিউজিল্যান্ড যাবেন স্টোকস, তাই নিয়েছেন এই আকস্মিক ছুটি। কিন্তু এমন সিরিজের মাঝে হুট করে ছুটি নেয়ার মূল কারণ কী? কেনোই বা পরিবারের সঙ্গে দেখা করতে এতো তাড়াহুড়ো ছিলো স্টোকসের?- এসব প্রশ্নের উত্তর মেলেনি তখন।

এখন জানা গেল, বেন স্টোকসের বাবা ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। বাবার কথা চিন্তা করতে করতে মাঠের খেলায় মনোযোগ দিতে পারছিলেন না বেন স্টোকস। তাই যত দ্রুত সম্ভব চলে যেতে চেয়েছিলেন নিউজিল্যান্ডে। আর এ কারণেই তড়িঘড়ি করে নিয়েছিলেন ছুটি।

একই বেন স্টোকসের বাবা গেড স্টোকস জানিয়েছেন, জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকেই অসুস্থ তিনি। পরিবারের সঙ্গে দেখা করতে গত সপ্তাহে নিউজিল্যান্ড গিয়েছেন বেন স্টোকস। প্রটোকল মেনে এখন সেলফ আইসোলেশনে তিনি। এটি শেষ হলেই দেখা করতে পারবেন নিজের বাবা-মায়ের সঙ্গে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫