Skip to content

গাজীপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই, মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বৃষ্টিতে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মহানগরের বরুদার ঢাল এলাকার মিজান (১৬), কালীগঞ্জের জাঙ্গালীয়া এলাকার নাদিম (১৬)।

তাৎক্ষণিকভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষসহ কোনো সরকারি সংস্থাই তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১টার দিকে বজ্রপাতে নিহত দুই কিশোরকে তাদের হাসপাতালে আনা হয়েছে। বজ্রপাতের সময় হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে।

তিনি ফুটবল কোচ শাহনুরের বরাতে আরও জানান, বৃষ্টির সময় অন্তত ২০ কিশোর ওই স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনের মৃত্যু হয়। অন্য কিশোররা সুস্থ-স্বাভাবিক আছে।

অপরদিকে মহানগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায়। ছোট ছেলে আশাদুল ইসলাম সামান্য আহত হয়। রিয়াজ উদ্দিন (৫৫) বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের পুত্র।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫