Skip to content

গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর কন্যা নিহত লামিয়া। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের পুত্র সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাঁচ হাজার টাকা বাসাভাড়া বাকি নিয়ে সাহেব আলীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে।

পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ি আশপাশে খোঁজাখুঁজি করে। এ সময় সুমন পানির নিচে লামিয়ার মরদেহের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেয়।

পরে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর সুমনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫