Skip to content

ঘোড়াশালে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশালে দিবা রাত্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উবাইদুর-ওয়াহেদ অমল, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে গাজীপুরের জামালপুর ফুটবল একাদশ করতেতৈল ফুটবল একাদশের বিরুদ্ধে দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে আপ্রাণ চেষ্টা করেও করতেতৈল ফুটবল একাদশ গোল পরিশোধ করতে পারেনি। খেলা শেষে জামালপুর ফুটবল একাদশ জয়লাভ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫