Skip to content

গণঅভ্যুত্থানে এই বছরের মধ্যেই সরকারকে বিদায় করা হবে: মান্না

স্টাফ রিপোর্টার ॥
ঊনসত্তরের মতো গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকারকে বিদায় করার কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের ওপরে বসে আছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে একমঞ্চে এসে এই সরকারকে বিদায় করতে হবে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সরকার ভোট ডাকাতি করে নিজের কাছে রেখেছে। মানুষের কাছে ভোট নেই। মানুষের ভোটাধিকার সরকার দেবে না। যেভাবেই হোক তারা ক্ষমতায় থাকতে চায়।

সভায় অন্যদের মধ্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫