Skip to content

করোনামুক্ত হলেন মঙ্গল গ্রহে জমি কেনা ১ম বাংলাদেশী

স্টাফ রিপোর্টার
ঢাকা: করোনা মুক্ত হলেন মঙ্গল গ্রহে জমি কেনা ১ম বাংলাদেশী ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন ।
গতকাল ০৫ ফেব্রæয়ারী ইবনে সিনা হাসপাতালে করোনা র‌্যাপিড টেস্টে রেজাল্ট নেগেটিভ আসে ।
উল্লেখ্য যে, গত ২৫ জানুয়ারী একদিন জ্বর, গলা ও মাথা ব্যাথা থাকায় তিনি ইবনে সিনায় হাসপাতালে করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। বাংলাদেশের স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলমের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষুধ সেবন ও বিশ্রামে ছিলেন।
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,’ আমার অসুস্থের সময় অনেকেই আমার সব সময় আমার খোঁজ খবর নিয়েছেন, তাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ’ ।
উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর’২১ এ তিনি মঙ্গল গ্রহে ১ একর জমি কিনে সারাদেশে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক সমালোচিত হোন।
এছাড়া পৃথিবী থেকে চিরতরে করোনা মুক্তির জন্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন সকলের কাছে দোয়া চেয়েছেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫