Skip to content

সাফারি পার্কে একের পর এক প্রাণীর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

মাহমুদুল হাসান:
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় কারও গাফিলতির প্রমাণ পেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ওই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর পর মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার পরপরই পার্কের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে। ঘটনার সত্যতা পেলে তদন্তদল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। এছাড়া এ ঘটনায় কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে শাস্তির আওতায় আনা হবে।
পরে মন্ত্রী পার্কের অভ্যন্তরের মারা যাওয়া প্রাণীদের আবাস্থল ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এসময় মন্ত্রীর সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫