Skip to content

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিচার শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ মুরসির বিচার শুরু করেছে দেশটির আদালত। ২০১২ সালে প্রেসিডেন্ট প্রাসাদের নিকট বিক্ষোভকারিদের হত্যার অভিযোগে মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের ১৪ নেতার বিরুদ্ধে এ বিচার চলছে। খবর বিবিসি।

খবর বলা হয়, এ পর্যন্ত মুরসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। গত চারদিন আগে অপর এক বিচারের শুনানিতে মুরসি চিৎকার করে বলেন, আমিই বৈধ প্রেসিডেন্ট।

গত বছরের জুলাই মাসে সামরিক অভুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। মুরসির সমর্থকরা দাবি করছেন তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক কিন্তু দেশটির কর্মকর্তারা বলছেন এ বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫