Skip to content

স্পেসএক্সের চাকরি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরের অ্যাকাউন্ট মুছে দিয়েছে লিংকডইন

বাংলাভূমি অনলাইন ডেস্ক:

মাত্র ১৪ বছর বয়সে মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত কিশোর কাইরান কাজী। ইলন মাস্কের প্রতিষ্ঠানটি তার বয়স বিবেচনা না করে দক্ষতার কারণে তাকে নিয়োগ দিয়েছে। তবে লিংকডইন তাদের প্ল্যাটফর্ম থেকে এই কিশোরের একাউন্টটি মুছে দিয়েছে।

স্পেএক্সে চাকরি পাওয়ার পর কাইরান কাজী লিংকডইনে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘আমি পৃথিবীর সেরা কোম্পানিতে (স্পেএক্স) প্রকৌশলী হিসেবে যোগ দিতে যাচ্ছি; কোম্পানির স্টারলিংক প্রকৌশলী দলে যোগ দিচ্ছি। এই কোম্পানিটি বিশ্বের সেই বিরল কোম্পানিগুলোর একটি, যারা বয়সের মতো পুরোনো মানদণ্ড দিয়ে সক্ষমতা ও পরিপক্বতা বিচার করেনি। ‘ উল্লেখ্য, স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে স্টারলিংক।

মাইক্রোসফটের মালিকানাধীন এই সামাজিক মাধ্যমটি কাইরানকে একটি নোটিশ দিয়ে একাউন্ট মুছে ফেলার কারণ জানিয়ে দিয়েছে। এই কিশোর জানান, লিংকডইন কর্তৃপক্ষ তার একাউন্টটি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার বয়স এখনো ১৬ হয়নি। এই সামাজিক মাধ্যমটি ব্যবহারের নীতিমালায় বলা আছে, এখানে একাউন্ট খুলতে হলে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে।

লিংকডইনের এই সিদ্ধান্তের পর এক টুইটে কাইরান বলেন, ‘এটি অযৌক্তিক এবং পুরোনো ধ্যান-ধারনা, যা আমি প্রতিনিয়ত মোকাবিলা করি।  আমি বিশ্বের সবচেয়ে লোভনীয় ইঞ্জিনিয়ারিং চাকরিগুলোর মধ্যে একটিতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, কিন্তু …’

লিংকডইন জানিয়েছে, কাইরানের বয়স ১৬ হলে তাকে আবারও প্ল্যাটফর্মটিতে স্বাগত জানানো হবে এবং আপাতত তার প্রিমিয়াম সাবসক্রিপশন বাতিল করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫