Skip to content

লিটনের ঘটনায় এবার বিসিবির দুঃখ প্রকাশ

বাংলাভূমি খেলাধুলা ডেস্ক:

পুনেতে কাল টিম হোটেলে সাংবাদকর্মীদের দেখে মেজাজ হারান লিটন কুমার দাস। সেই ঘটনায় বেশ জল ঘোলা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় আজ সকালে ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে দুঃখ প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

আজ পুনেতে মাহমুদ বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দল ও বিসিবির পক্ষ থেকে এ ঘটনার ব্যাপারে সরি বলছি। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। আপনারা এটাকে ইতিবাচকভাবে নিয়েন। আমরা চাই বাংলাদেশের যে বাকি ছয়টা ম্যাচ…আপনারা যেমন সমর্থন করেন সব সময়, তেমনই করবেন।

যাতে আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারি। আমরা এখানে এসেছে ভালো ক্রিকেট খেলতে।’

টিম হোটেলের ঘটনা নিয়ে লিটনের সঙ্গে কথা হয়েছে মাহমুদের। লিটন জানিয়েছেন, সাংবাদিকদের দেখে অস্বস্তিবোধ করছিলেন তিনি।

যদিও লিটনের এ ঘটনার আগে কাল সাংবাদিকদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করেন তাসকিনসহ কয়েকজন ক্রিকেটার।

মাহমুদ বললেন, “ও আমাকে বলেছে, ‘স্যার আমি নির্দিষ্ট কোনো কারণে বলিনি। আমি শুধু তখন অস্বস্তিবোধ করছিলাম। যে কারণে আমি বলেছি।’ হয়তো বা যেটা হয়, একটা দল হারলে অনেক সময় অনেক নেতিবাচকতা কাজ করে।

নিজেদের গুটিয়ে রাখতে চায়। আমরা চেষ্টা করছি, বাইরে নিয়ে একসঙ্গে খাবার খেতে, একসঙ্গে সবই করার চেষ্টা করছি। তবে দিন শেষে ক্রিকেট খেলাটা তো শারীরিক চাপের চেয়ে মানসিক চাপ বেশি যে, রান করতে পারছে না বা ধারাবাহিকতা হচ্ছে না। এটা একটা সমস্যা হচ্ছে। তো ওই কারণে কিছু (প্রতিক্রিয়া) এলো কি না জানি না।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫