স্টাফ রিপোর্টার:
গাজীপুর: কাপাসিয়ায় কোহিনূর হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পর দিন এসএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহারের সভাপতিত্বে ও গোলাম রব্বানীর পরিকল্পনা ও সঞ্চালনায় ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কর্মরত ১১ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
এতে সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন স ম খায়রুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ,আব্দুর রউফ, সুলতানা রাজিয়া চৌধুরী, আব্দুস সোবহান, এনায়েত হোসেন, আলী হোসেন, দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। প্রয়াত দুই শিক্ষকের সন্তান আল মাসুদ ইমরান, কাইয়ুম খান ও একজনের সহধর্মিনী বক্তব্য রাখেন।
১৯৯৯ ব্যাচের পক্ষে আকবর হোসেন, মনির হোসেন, এস এম কিবরিয়া, ফয়সাল, নূর আলম, শামীম, বিথী, সুমি, শিউলি,রাহিমা স্মৃতিচারণ করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এছাড়াও রেফেল ড্র, মধ্যাহ্নভোজ,ফটোসেশন, দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। দেশে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। সার্বিক আয়োজনে আগত শিক্ষকেরা সন্তুষ্টি প্রকাশ করেন।
কাপাসিয়ায় কোহিনূর হাই স্কুল অ্যান্ড কলেজে ঈদ পুনর্মিলনী
আপডেট :April 18, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
