স্টাফ রিপোর্টার:
গাজীপুর: পরিবেশ ও পরিবেশগত ক্ষতি সাধন এবং পরিবেশের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালোনোর অভিযোগে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট, হোটেল এক্সসহ সাত প্রতিষ্ঠানকে দুই কোটি ৯২ কোটি ১০ লাখ জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভাওয়াল রিসোর্টকেই করা হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া সাতটি প্রতিষ্ঠানকে ছাড়াপত্র গ্রহন না করা পর্যন্ত তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. নয়ন মিয়া।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরে বনের জমির দখল করে পরিবেশ ও পরিবেশত ক্ষতি সাধরন করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে ভাওয়াল রিসোর্ট এবং হোটেল এক্স সহ ৭টি প্রতিষ্ঠান। তারা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়াপত্রও নেননি। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং একটি কমিটি গঠন করে। ওই কমিটি গত কয়েকদিনে গাজীপুরে সাতটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নানা অনিয়ম পান।
এছাড়া কোনো প্রতিষ্ঠানই পরিবেশের ছাড়পত্র দেখাতে পারেনি। পরবর্তী গাজীপুরের সাতটি প্রতিষ্ঠানের মালিকদের গত ১৪ মে তারিখে তলফ করা হয়। সেখানে শুনানি শেষে গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে ২ কোটি ৪০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া রাজেন্দ্রপুর এলাকায় বনে জমিতে অবস্থিত হোটেল এক্সকে ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়, গাজীপুর সদর উপজেলার ভবনীপুর এলাকা ইউনাইটেড শক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, শিরিরচালা এলাকার কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, একই এলাকার মেঘনা এসোসিয়েটস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, ভবানীপুর এলাকার সোয়ান নীট কম্পোজিট লিমিটেডকে ১২ লাখ টাকা, একই এলাকার হলি কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. নয়ন মিয়া জানান, জরিমানার পাশাপাশি এ আদেশ প্রাপ্তির পর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভাওয়াল রিসোর্ট ও হোটেল এক্সসহ সাত প্রতিষ্ঠানকে ২ কোটি ৯২ লাখ টাকা জরিমানা
আপডেট :May 19, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
