Skip to content

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একটি মাদরাসার সভাপতির পদ না দেয়ায় কার্যক্রম পরিচালনায় বাধাদান, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সাদ্দাম হোসেন নামের স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।
বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অভিযুক্ত সাংবাদিক সাদ্দাম হোসেন দৈনিক আজকের পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন বলে জানা গেছে।
মানববন্ধনে নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক শাহানুর রহমান অভিযোগ করেন, স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন প্রথমে অত্র মাদরাসার সভাপতি পদ দাবি করেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সভাপতিসহ সক্রিয় কমিটি থাকায় তাকে সভাপতির পদ দেয়া সম্ভব নয় বলে জানানো হয়। পদ না পেয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন সাংবাদিক সাদ্দাম। টাকা না দেয়ায় সে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে না না অপপ্রচার ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করতে থাকে। এতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়াসহ সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসি ক্ষুদ্ধ হয়ে উক্ত কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে। আমরা তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।
মানববন্ধনে ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, সাংবাদিক সাদ্দাম হোসেন ইতিপূর্বেও তার স্ত্রীকে কাজে লাগিয়ে এক প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রবাসী সে ব্যক্তি দেশে এসে সব জানার পর সাংবাদিক সাদ্দামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে সাদ্দাম তার পরিচিতি কাজে লাগিয়ে দেন দরবারের মাধ্যমে মুচলেকা দিয়ে সেখান থেকে রেহাই পায়। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, যেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫