Skip to content

লালমনিরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে “সুস্বাস্থ্য হল সম্পদের চেয়েও বেশি মূল্যবান এবং জ্ঞানের চেয়েও বেশি সুখের” স্লোগান নিয়ে ডায়াবেটিস, মেডিসিন, গাইনী, চক্ষু, দন্ত এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ও তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল লালমনিরহাটের আজীবন সদস্য লিয়াকত আলী সবুজ-এঁর আয়োজনে বিশিষ্ট সমাজসেবী  ফরহাদ হোসেন ও জাহিদুল ইসলাম-এঁর প্রচারে ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল লালমনিরহাট এর সহযোগিতায়- এ ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর নেতৃত্বে চিকিৎসক, নার্স, টেকনিসিয়ানসহ ১৫সদস্যের একটি দল ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৪শত ২৫জন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন।
উল্লেখ্য যে, আগত রোগী ও এলাকার জনসাধারণ এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগের প্রশংসা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫