Skip to content

লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় লালমনিরহাটের খোচাবাড়ী (সাধুটারী)স্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির উৎসব অঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের আয়োজনে এ তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সভাপতি রণেন্দ্র নাথ চক্রবর্তী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সম্পাদক মধু চন্দ্র সরকার প্রমুখ। এ সময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সহ-সভাপতি স্নিগ্ধা রাণী চক্রবর্তী, সহ-সম্পাদক সুনীল চক্রবর্তী, কোষাধ্যক্ষ তাপস রঞ্জন বনিক, দপ্তর সম্পাদক রনজিৎ কুমার রায়, প্রচার সম্পাদক বাবলু, সদস্য অরবিন্দ সরকার, প্রদীপ কর্মকার, সুশান্ত কর্মকার, দুলাল কর্মকার, সাগর কর্মকার, দিনেশ পাটোয়ারী, পারুল রাণী সরকার, সুভাষ চন্দ্র বর্মণ, নিলোৎপল, দুলাল রায়, রবি কান্ত রায়, আশুসাহা, গৌরাঙ্গ রায়, বিষ্ণু কুন্ড, সুকুমার কুন্ড প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী। উল্লেখ্য যে, গীতা পাঠ ও পূজার্চনা, নাম কীর্ত্তন, বাল্যভোগ ও রাজভোগ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতী, মন্দির পরিক্রমা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫