Skip to content

আলেমদের বিশদগার তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য দিয়ে জাতীকে হতাশ করেছেন, বিএনপি নেতার পোস্ট ভাইরাল 

ছাইদুর রহমান নাঈম
কিশোরগঞ্জ, প্রতিনিধি:

বিএনপির দ্বায়ীত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া নিজ আইডি থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি লেখা পোস্ট করেছেন৷ লেখায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসার দাবি জানান বিগত সরকার বিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা এই নেতা৷
এর আগে জেলা ছাত্রদলের এক নেত্রী ফজলুর রহমানের বক্তব্যকে দলের আদর্শ পরিপন্থী বলেও অভিমত দিয়ে লেখা পোস্ট করেছিলেন৷
বুধবার ৯ জুলাই সকালে নিজ আইডি থেকে এক পোস্টে জেলা বিএনপির দুর্দিনের ত্যাগী নেতা ইসরাইল মিয়া লিখেন, এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসা উচিৎ বলে আমি সহ আমার মত লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক মনে করে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ভোট বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে এতে কোন সন্দেহ নেই।
তিনি আরো লিখেন, অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জ সহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি। কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লংঘন করছে। আপনি যাকে দেবতূল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই এই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতীকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন। ৩০ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন।
বিএনপি নেতা ইসরাইল মিয়া আরো লিখেন, বিশেষ করে আলেম ওলামদের বিশদগার তুচ্ছ তাচ্ছিল্য অবমাননাকর বক্তব্য দিয়ে জাতীকে হতাশ করছেন। ২৪ এর ছাত্র গণ আন্দোলনের বিরূদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে এর নেতৃত্বকে চরমভাবে ঠাট্টা বিদ্রুপ অকথ্য গালাগাল করছেন এবং দলের অবস্থানের সাথে দূরত্ব তৈরীর পথ সুগম করছেন। আমার জানামতে আমার দলের ষ্ট্যান্ডের বাইরে গিয়ে মনগড়া বক্তব্য দিয়ে যারা জন্মের পর থেকে বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে আসছেন সেই ভোট ব্যাংকে চরম আঘাত এবং ফাটল ধরানোর চেষ্টা করছেন।
সময় থাকতেই সাবধান হওয়া উচিৎ বলে মনে করছি বিধায় এই লেখার অবতারনা। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্রবিরোধী ধর্মবিরোধী এবং অতি সম্প্রতি সংগঠিত ২৪ এর ছাত্র গণ আন্দোলনের বিরোধী শক্তি নই। সকল কিছুর সমন্বয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নেরও জন্য আমাদের রাজনৈতিক নির্ভরতার প্রতিক দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর শতভাগ আস্থাশীল হয়ে রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫