Skip to content

টঙ্গী ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি ॥ টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোকন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় খোকনের দুই বন্ধু আহত হয়েছেন।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরের টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ও তার দুই বন্ধু মামুন ও রহমান গতরাত ৩টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।

তারা বনমালা রোডে পৌঁছলে প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গেলে ছিনতাইকারীরা খোকন ও তার দুই বন্ধুকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন আমেরিকা বাংলাদেশ ইউনিভারসিটির ছাত্র এবং স্থানীয় দত্তপাড়ার জহুরুল হকের ছেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫