Skip to content

জয়পুরহাটে আলোচিত ডাকাতি মালামালর আসামি গ্রেফতার 

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ডাকাতি মামলার প্রধান আসামি ও দুর্ধর্ষ ডাকাত সর্দার মো. কামাল গাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল লুট হয়। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা, ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।
অবশেষে ২ অক্টোবর ঢাকা খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় প্রধান আসামি মো. কামাল গাজীকে।
এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। এছাড়াও তার হেফাজত থেকে অন্য মামলার লুট হওয়া ঘড়িও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫