লালমাই (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লা—১০(লালমাই—নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক আইনজীবী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তৃনমূল থেকে উঠে আসা পরিক্ষিত বিএনপির কর্মী সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮অক্টোবর (শনিবার) ১১টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সলিসিটর মোঃ ইকরামুল হক মজুমদার বলেন মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা—সংস্কৃতি বিবেচনায় কুমিল্লা—১০ (নাঙ্গলকোট এবং লালমাই) একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। দুই উপজেলা বেষ্টিত এ নির্বাচনী আসনটি দেশের অন্যতম সর্ববৃহৎ আসন। স্বাধীনতা পরবর্তী এ আসনটি বিএনপি’র ঘাঁটি হিসেবে বেশ পরিচিত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদীকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে একজন সৎ, সুশিক্ষিত, মেধাবী ও পরিচ্ছন্ন নেতা এই আসনের জন্য সময়ের অপরিহার্য দাবি।
আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এ নির্বাচনী এলাকাকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে মডেল সংসদীয় আসনে রূপান্তর এবং সন্ত্রাস, প্রভাব মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন বান্দব রাজনৈতিক সহযোগিতা নেতীত্ব প্রতিষ্ঠা, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সফল হবো বলে আমি মনে—প্রাণে বিশ্বাস করি।
তাই জনবান্ধব ও উন্নয়ন প্রত্যাশী জননেতা হিসেবে আমি সলিসিটর মোঃ ইকরামূল হক মজুমদারকে আপনার এবং আপনাদের আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা মোঃ হারুনুর রশিদ, মোঃ হারুনুর রশিদ, আইনজীবী সহকারী মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
কুমিল্লায় সলিসিটর ইকরামুল হক মজুমদারের সংবাদ সম্মেলন
আপডেট :October 18, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
