নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিরাট ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যখাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমার প্রথম অঙ্গীকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।
এছাড়া নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলার ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা
আপডেট :November 14, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
