বরগুনা প্রতিনিধি:
আমতলীতে বাসে অগ্নি সংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেফতার। বরগুনায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম-আহ্বায়ক পারভেজ খান, মাদক ও চুরির ১১ মামলার আসামি আমতলী পৌর যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগ কর্মী কাওছার আহমেদ রনি।
শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য থাকায় বরগুনায় বৃহস্পতিবার রাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত ৮ টার দিকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এরপর রাত ১টার দিকে আমতলীতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর বিভিন্ন স্থানে সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ চালানো হয়েছে। ঢাকা-বরগুনা মহাসড়কে গাছের উপর ক্রসিং বসিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
বরগুনার আমতলীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
আপডেট :November 14, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
