Skip to content

শুক্রবার মুক্তি পাচ্ছে সীমারেখা

বিনোদন ডেস্ক ॥ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘সীমারেখা’ মুক্তি পাচ্ছে শুক্রবার। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাংলাদেশের অভিনয়শিল্পী ফাহিম ও রথীর।

এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেওয়ান নাজমুল। তার সঙ্গে সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার স্বপন সাহা।

বাংলাদেশ ও ভারতের তিন তরুণ-তরুণীর প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সীমারেখা’। এতে ফাহিম ও রথী অভিনীত চরিত্রের নাম বাবাই ও শ্রেয়া। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদিয়া স্নিগ্ধা। এতে তার অভিনীত চরিত্রের নাম পাখি।

এতে দেখা যাবে, বাংলাদেশের সীমান্তবর্তী শ্রীপুর গ্রামের খান পরিবারের ছেলে বাবাই প্রেমে পড়ে কলকাতার শ্রীপুর গ্রামের শ্রেয়ার। কিন্তু তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় পাখির। বাবাই পাখিকে জানায় সে শ্রেয়াকে ভালোবাসে। তখন পাখি তার দাবি ছেড়ে বাবাই ও শ্রেয়াকে সাহায্য করে। তার সহায়তায় কলকাতা থেকে শ্রেয়াকে নিয়ে পালিয়ে আসেন বাবাই।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, প্রয়াত অমল বোস, রজত দত্ত, দুলাল লাহিড়ী, গৌরী শঙ্কর পাণ্ডা, প্রভাস চক্রবর্তী।

এ সিনেমাতে গান গেয়েছেন অ্যান্ড্রু কিশোর, কনক চাঁপা, সামিনা চৌধুরী, বেবী নাজনীন, এসআই টুটুল, আগুন, তানজিনা রুমা।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা স্বপ্নতরু এবং ভারতের আরতী চিত্রমের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ৭০টি হলে প্রদর্শিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫