বিনোদন ডেস্ক ॥ আবারো আনুশেহ তার নতুন গানগুলো অনলাইনে রিলিজের পরিকল্পনা নিলেন। অডিও বাজারের প্রতি বীতশ্রদ্ধ হয়েই যেন এ ধরনের উদ্যোগ নিলেন আনুশেহ আনাদিল।
লালনের গানগুলোকে নতুন ফর্মে পরিচয় করে দেন প্রথম এই শিল্পী। কোনোরকম আলাদা সাজ পোশাক আর রং ঢং ছাড়াই যে লালনের গানকে নতুন জেনারেশনের কাছে নতুনভাবে উপস্থাপন করা যায় তা দেখিয়েছিলেন আনুশেহ।
এখনকার সময়ে সেই আনুশেহর পদাঙ্ক অনুসরণ করেই চিত্কার স্বর্বস্ব লালনকে উপস্থাপনা করতে গিয়ে তা যেন কিছুটা বিতর্কের ভেতরে পড়ে যাচ্ছে।
আনুশেহ গান থেকে মাঝে ব্যস্ততা, নিজের পরিবার, সংসার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর বেশি সময় দিতে পারেননি। তবে আবারো নতুন উদ্যমে কাজ শুরু করেছেন নতুন অ্যালবামের। এই অ্যালবামটিও অডিও সিডি আকারে প্রকাশের আগেই অনলাইনে প্রকাশ করবেন।
আনুশেহ বলেন, ‘নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে বছরে শেষ দিকে অনলাইনে এই গানগুলো মুক্তি দেব।’
একাধিক দেশি-বিদেশি মিউজিশিয়ান কাজ করছেন আনুশেহর এই নতুন অ্যালবামটিতে।
