Skip to content

রমজানে পানাহার করলে সৌদি থেকে বহিষ্কার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সৌদি আরবে গত বুধবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। মূলত মঙ্গলবার দিবাগত রাতে তারাবি নামাজের পর থেকে পাল্টে গেছে সৌদি আরবের দৃশ্যপট। মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে রমজানকে স্বাগত জানিয়েছেন মুসল্লিরা। মার্কেটে মার্কেটে ভিড়।

সৌদি আরবে রমাজনের পবিত্রতা রক্ষার জন্য এদেশে অবস্থানরত প্রবাসীদেরও বিশেষ তাগিদ দেওয়া হয়েছে । রমজানের পবিত্রতা রক্ষার্থে হিন্দু-মুসলমান সবার জন্য দিনের বেলা জনসম্মুখে পানাহার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কোনো বিদেশি দিনের বেলা জনসম্মুখে পানাহার করলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কারও করা হতে পারে। এ বিষয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আল ওয়াতান স্বরাষ্ট্র

মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছে, কারো ক্ষেত্রে জনসম্মুখে পানাহারের অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনগত শাস্তির ভোগ করতে হবে। শাস্তির মধ্যে রয়েছে- জেল, বেত্রাঘাত অথবা উভয়টি এমনকি সৌদি আরব থেকে বহিষ্কারও করা হতে পারে।

সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে রাস্তায় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকবে গোয়েন্দারা। এ সিদ্ধান্ত সবার বেলায় প্রযোজ্য হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫